info@laboratorians.net Established 1961 | "আলো আরও আলো"
Mosaddeque Azam Siddiqui
Mosaddeque Azam Siddiqui
President
1969017 Batch 1969 Life
Leaders' Message
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা, বাংলাদেশের শিক্ষাঙ্গনের এক অমূল্য রত্ন। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই "আলো আরও আলো" এই মূলমন্ত্রকে ধারণ করে প্রতিষ্ঠানটি সাফল্যের সাথে এগিয়ে চলেছে। এরই ফলস্বরূপ, আজ আমরা দেশের...

ও দেশের বাহিরে নানা ক্ষেত্রে অসংখ্য ল্যাবরেটরিয়ানদের সাফল্যের চিত্র দেখতে পাচ্ছি। সেই সাফল্যের ধারায়, আজ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম জনাব খান মুহাম্মদ সালেক এবং তৎকালীন টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা-এর অধ্যক্ষ মরহুম জনাব ওসমান গনিসহ প্রতিষ্ঠাকালীন শ্রদ্ধেয় শিক্ষকদের, যাদের অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শিতায় আজ আমরা এই ঐতিহাসিক সাফল্যের অংশীদার। একই সাথে আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি শহীদ আকরাম, শহীদ মুনির, শহীদ মাজহারসহ সকল মুক্তিযোদ্ধা ল্যাবরেটরিয়ানদের। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি মরহুম সকল শিক্ষক ও ল্যাবরেটরিয়ান ভাইদের, যাদের স্মৃতি আজও আমাদের হৃদয়ে অমলিন। গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা, আমার কাছে একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনেক বেশি। এটি আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, একটি অমূল্য আবেগের নাম। স্কুল জীবনে যে শিক্ষা ও অভিজ্ঞতা আমরা লাভ করেছি, তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হচ্ছে। আজও আমাদের মনের মধ্যে সেই সময়ের স্মৃতিগুলো জীবন্ত হয়ে উঠে, সেই সুর, সেই আবেগ আজও আমাদের মনে নতুন প্রাণশক্তি যোগায়। আমাদের প্রত্যেকের স্কুল জীবন নিয়ে একেকটি আলাদা অনুভূতি থাকতে পারে, কিন্তু স্কুলের প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধার প্রশ্নে আমরা সবাই এক। সেই উপলব্ধি থেকেই ১৯৭৬ সালে যাত্রা শুরু করে "ওল্ড ল্যাবরেটরিয়ান্স অ্যাসোসিয়েশন (ওলসা)"। আজও এই সংগঠনটি আমাদের মধ্যে একটি শক্তিশালী বন্ধন হিসেবে কাজ করছে, যা আমাদের অতীতের সোনালী স্মৃতিগুলোকে জীবন্ত রাখছে এবং নতুন প্রজন্মের মধ্যে সেই ঐতিহ্য ও মূল্যবোধকে ছড়িয়ে দিচ্ছে। ওলসা শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের অভ্যন্তরীণ শক্তি এবং আমাদের ঐক্যের প্রতীক। এটি আমাদের সম্পর্ককে দৃঢ় থেকে দৃঢ়তর করেছে, শুধু দেশের মধ্যে নয়, দেশের বাইরে থাকা ল্যাবরেটরিয়ানদের মধ্যেও। সবাইকে এক সুতোয় গাঁথার অভিপ্রায় নিয়ে, ওলসা আমাদের ঐক্যকে আরও মজবুত করছে এবং আমাদের সংস্কৃতি, মূল্যবোধ ও শিক্ষা জীবনকে আগামীতেও জাগরিত রাখবে। ওলসার এই অগ্রযাত্রায় আপনাদের সবাইকে স্বাগতম। আমরা একসাথে এগিয়ে যাবো, এবং আমাদের স্কুলের ঐতিহ্য ও গৌরবকে আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করবো। এ প্রসঙ্গে স্মরণ করছি আমাদের স্কুলকে নিয়ে গাওয়া ১৯৯০ ব্যাচের সুমনের সেই বিখ্যাত গানের একটি লাইন "আলো আরও আলো, আজ আমরাই ছড়াবো, আলোয় আলোকিত চারিদিক, সবই তোমারি জন্য"। এই অসাধারণ গানটি এখন ওলসা'র থীমসং এ রূপান্তরিত হয়েছে।
Job Responsibilities
ধারা-১৩.১ অনুযায়ী সভাপতি হিসেবে সংগঠনের সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
সাধারণ পরিষদ ও নির্বাহী পরিষদের সভায় সভাপতিত্ব করবেন।
ভোট সমান হলে কাস্টিং ভোট প্রদান করে সিদ্ধান্ত নিশ্চিত করবেন।
সংগঠনের পক্ষে চুক্তি স্বাক্ষর এবং প্রতিনিধিত্ব করবেন।
বিভাগীয় কাজ তদারকি, পরামর্শ ও উদ্বুদ্ধকরণ নিশ্চিত করবেন।